মালদা

ব্যাঙ্কে ডাকাতির আগেই ডাকাত দলকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ

ব্যাঙ্কে ডাকাতি করার আগেই তিন জনের ডাকাত দলকে গ্রেফতার করলো মালদার কালিয়াচক থানার পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শেরশাহির চাতরা রোড এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ গ্রেফতার করে তিনজনকে। বাকিরা পালাতে সক্ষম হয়। 

        পুলিশ সুত্রে খবর, ডাকাত দলটি একটি রাস্ট্রাত্ব ব্যাঙ্কে ডাকাতি করার উদ্দেশ্যে জড় হয়েছিল। কিন্তু তার আগেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম জামিরুদ্দিন মৌমিন, সুভাষ মৌমিন এবং মুর সেলিম। তাদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান, এক রাউন্ড কার্তুজ, একটি হাঁসুয়া এবং একটি লোহার রড। ঘটনাস্থল থেকে পলাতক বাকিদের খজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত তিন জনকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়।              
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/DewJBMhaHF4